ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে মাদক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের এক অভিযানে আবিদ মিয়া(২৫) নামে দুই বছরের  এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার শিমুল ঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবিদ মিয়া ওই এলাকার মোঃ নবাব মিয়ার ছেলে।


মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, এসআই ইসমাঈল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবিদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑